মেহেরপুর মুজিবনগর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও মদসহ মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধিঃ মেহেরপুর 

খাইরুল বাসার



 মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


রবিবার (৮ তারিখ) রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (০৬ বিজিবি) এর নাজিরাকোনা বিওপি’র টহল কমান্ডার জেসিও নায়েবে সুবেদার মোঃ খসরুল আলম (আইডি নং-১০৪০৪) এর নেতৃত্বে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।


অভিযানকালে সীমান্ত মেইন পিলার ১০৯/৯ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগার বিলের মাঠ এলাকা থেকে ১৫ পিচ ভারতীয় তানা বানা শাড়ি এবং ৪ পিচ “ম্যাজিক মোমেন্ট” ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।


আটককৃত ব্যক্তি হলেন শফিকুল ইসলাম (২০)। তিনি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের মোঃ আলিমুদ্দিন ছেলে।


পুলিশ সূত্র জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য এক লাখ ছাপ্পান্ন হাজার (১,৫৬,০০০) টাকা। এর মধ্যে ১৫ পিচ ভারতীয় শাড়ির মূল্য ধরা হয়েছে ১,৫০,০০০ টাকা এবং ৪ পিচ ভারতীয় মদের মূল্য ৬,০০০ টাকা।


আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলমান রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন