স্বাধীনতা দিবসে খুবিতে নানা আয়োজনে শ্রদ্ধা ও স্মরণ


 

ব্যুরো প্রধানঃখুলনা 

এস এম শাহরিয়ার

খুলনা বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে সূর্যোদয়ের পরপরই প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।


উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও কর্মকর্তারা।


পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস থেকে গল্লামারী বধ্যভূমির উদ্দেশ্যে যাত্রা করে। সেখানে পৌঁছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহিদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে পরিবেশ হয়ে ওঠে আবেগঘন।


এদিকে, দিবসটি ঘিরে ধর্মীয় কর্মসূচিও পালন করা হয়। বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি সকালে মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়।


সব মিলিয়ে দিনটি খুবি ক্যাম্পাসে ছিল স্মরণ, শ্রদ্ধা ও দেশপ্রেমের এক অনন্য প্রকাশ।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন