জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটলিয়নের বিজিবি অভিযান যৌন উর্ত্তেযক সিরাপসহ ১ জন আসামি গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাট  ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর পরিচালনায়  জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার অন্তর্গত রশিদপুর আঁখিরাপুকুর এলাকায় মোঃ রায়হান (৬৫) পিতা-মৃত নজরুল ইসলাম, গ্রাম-রশিদপুর আঁখিরাপুকুর, পোষ্ট-সরাইল, থানা-পাঁচবিবি জেলা-জয়পুরহাট এর বাড়িতে তল্লাশী অভিযান পরিচালনা করে পার্শ্ববর্তী দেশ ভারতে  পাচারের উদ্দেশে অবৈধভাবে মজুদকৃত একে এল ওয়ান ১০০ এমএল পরিমানের ৮হাজার ৬৩ বোতল যৌন উত্তেজক সিরাপ সহ তাকে হাতে নাতে আটক করেন। যার আনুমানিক সিজার মূল্য- ২০ লক্ষ ১৫ হাজার ৭৫০টাকা। 


পরবর্তীতে আটককৃত আসামীকে অধিকতর জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তথ্য অনুসন্ধানে পাওয়া যায় যে, সে আটককৃত মালামাল ভাদুরিয়া বাজার এলাকায় অবস্থিত করতোয়া কুরিয়ার সার্ভিস হতে সংগ্রহ করেছে এবং আরও মালামাল রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে একই তারিখ রাত্রি ৮ টায় ব্যাটালিয়ন সদর হতে বিশেষ টহলদল কর্তৃক সাথে RAB টহলদলের সমন্বয়ে এবং স্থানীয় মেম্বার, বাজার মালিক সমিতির সভাপতি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে নাবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করলে করতোয়া কুরিয়ার সার্ভিস সম্মুখভাগে পরিত্যক্ত অবস্থায় অবৈধ যৌন উত্তেজক সিরাপ ২৯ কার্টুনে মোট ৭হাজার ৪৮৫ বোতল উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য- ২৫ লক্ষ ২৯ হাজার ৫০ টাকা। এভাবে পর পর ২ টি অভিযানে সর্বমোট ১৫ হাজার ৫৪৮ বোতল যৌন উত্তেযক সিরাপ উদ্ধার করা হয়েছে। যার মোট সিজার মূল্য ৪৫ লক্ষ ৪৪ হাজার ৮০০ টাকা।


বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের পাশাপাশি এ ধরনের মাদকদ্রব্য যা বর্তমান যুব সমাজকে ধ্বংশের মুখে এগিয়ে দিচ্ছে তা প্রতিহত করার লক্ষ্যে বিজিবি সংকল্পবদ্ধ। বিধায় এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন অধিনায়ক লেফটেন্ট মোহাম্মদ লতিফুল বারী।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন