রাজশাহীতে মাদকবিরোধী অবস্থানের জেরে অপবাদ ও হামলার অভিযোগ


  ব্যুরো প্রধানঃরাজশাহী 

অপু দাস

রাজশাহীর বোয়ালিয়া থানার অন্তর্গত খরবোনা এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে ঘিরে মিথ্যা অপপ্রচার ও হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে মো. শাকিল আহমেদ আলী মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, এলাকার কিছু চিহ্নিত ব্যক্তির সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সম্প্রতি স্থানীয় মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে একটি মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়, যেখানে সংশ্লিষ্টদের মাদক ব্যবসা পরিহারের আহ্বান জানানো হয়। ওই সভার পর থেকেই উত্তেজনা তৈরি হয় এবং অভিযুক্তরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় বলে তিনি দাবি করেন।

শাকিল আহমেদের ভাষ্য অনুযায়ী, গত সোমবার তার ছোট ভাই তুষারের ওপর প্রাণনাশের উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করা হয়। তবে স্থানীয়দের দ্রুত হস্তক্ষেপে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। তিনি অভিযোগ করেন, ঘটনার পর নিজেদের দায় এড়াতে অভিযুক্তরা উল্টো একটি সংবাদ সম্মেলন করে তাকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রচার চালায়।

নিজের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে শাকিল আহমেদ বলেন, তার বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অপরাধমূলক রেকর্ড নেই। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে তার সামাজিক অবস্থান ক্ষুণ্ন করতে এবং তাকে হয়রানির মধ্যে ফেলতেই এ ধরনের অপবাদ ছড়ানো হচ্ছে। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তাকে জড়িয়ে দেওয়ার অভিযোগও তিনি ভিত্তিহীন বলে উল্লেখ করেন।

এ সময় স্থানীয় বাসিন্দা সৈকত পারভেজও অভিযোগ করেন, যাদের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে তারা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তার দাবি, খরবোনা লেক এলাকায় সংঘটিত একটি লুটপাটের ঘটনার সঙ্গেও তাদের সম্পৃক্ততা রয়েছে এবং একটি হত্যা মামলার আসামি হিসেবেও তারা পরিচিত।

সংবাদ সম্মেলনে শাকিল আহমেদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন। পাশাপাশি প্রকৃত ঘটনা উদঘাটনের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন