নানা আয়োজনে নবাবগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন


 

উপজেলা প্রতিনিধিঃনবাবগঞ্জ দিনাজপুর

মোঃ রাহেল সরকার

দিনাজপুরের নবাবগঞ্জে বাংলা নববর্ষকে বরণ করতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে উপজেলা পরিষদ জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।


দিনের শুরুতে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।


এছাড়া দিনব্যাপ পান্তা মাছের আয়োজন এবং শিশু-কিশোরদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়।


এ-সময় উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান,সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ,সুধিজন, জনপ্রতিনিধি,গণমাধ্যম কর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই: