খুলনায় ২৮ পিস ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার


     ব্যুরো প্রধানঃখুলনা 

    এস এম শাহরিয়ার

খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবাসহ জাফর হাওলাদার (৪২) নামে এক মাদক মামলার আসামিকে গ্রেফতার করেছে।


মঙ্গলবার (৩১ মার্চ) খুলনা সদর থানাধীন ৫ নম্বর ফকির বাড়ি লেন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত জাফর হাওলাদার গল্লামারী এলাকার মৃত তামজেদ আলী হাওলাদারের ছেলে।


পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


এছাড়া, গ্রেফতারকৃত জাফর হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১০টি মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন