খুলনায় ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের মাঝে দেয়াল ঘড়ি বিতরণ


বিভাগীয় ব্যুরো প্রধানঃখুলনা

এস এম শাহরিয়ার 

খুলনা নগরীর ২৮ নম্বর ওয়ার্ডে ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক উদ্যোক্তাদের মাঝে দেয়াল ঘড়ি বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় দক্ষিণ টুটপাড়া জোড়াকল বাজার  এলাকায় এ আয়োজন করা হয়।


খুলনা সদর থানা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবির।


বিশেষ অতিথি ছিলেন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন। এছাড়া ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, মোফাররেস আলম লেনিন, আলমগীর আজাদ মিলন, হাবিবুর রহমান, আমিন শেখ, ফয়েজ আহমেদ ও আজিজুর রহমান লিবুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খালেদ সাইফুল্লাহ, তারেক হাবিবুল্লাহ, ইয়সির আরাফাত রানা, কাজী জাকিরুর রহমান, শরীফ আহমেদ, রওনক হোসেন, মামুনুল হক, জাহিদুল আলম তাজ, সেলিম খান, ইয়াসিন, কামরুল ইসলাম, শেখ মনিরুল ইসলাম, হাফিজুর রহমান চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


বক্তারা বলেন, এই ক্ষুদ্র উপহার স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক উদ্যোক্তাদের কাজে সহায়ক হবে এবং তাদের কর্মউদ্যম বাড়াতে ভূমিকা রাখবে। একই সঙ্গে আয়োজকদের এমন জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন