পীরগঞ্জে জমি দখলের অভিযোগে যুবলীগ নেতা ও ওসি তদন্তের বিরুদ্ধে মানববন্ধন
উপজেলা প্রতিনিধিঃপীরগঞ্জ (রংপুর)
মোঃকামরুল হাসান প্রধান
রংপুরের পীরগঞ্জে পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় পীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানায়, দাবিকৃত ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে স্থানীয় যুবলীগ নেতা ও কথিত ভূমি দস্যু মাসুম আকন্দ তার সহযোগীদের নিয়ে পীরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন ওসমানপুর মৌজার ১০৯১ নম্বর দাগের প্রায় ২২.৫ শতাংশ পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়।
এ ঘটনায় পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) নাহিদ ইসলামের নির্দেশনা ও যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেন তারা।
মানববন্ধনে মরহুম তসলিম উদ্দীন (ভুলু মন্ডল) এর ওয়ারিশগণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন ভুক্তভোগী তহিদুল ইসলাম মন্ডল, সাংবাদিক সুলতান আহমেদ সোনা। পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান । বক্তারা অবিলম্বে দখলচেষ্টা বন্ধ এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কোন মন্তব্য নেই: