রাজশাহীর চন্দ্রিমায় র‍্যাবের অভিযান: ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার


 

ব্যুরো প্রধানঃরাজশাহী

অপু দাস

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক বিক্রির সঙ্গে জড়িত বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। জঙ্গিবাদ, সন্ত্রাস, অবৈধ অস্ত্র, সংঘবদ্ধ অপরাধ এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। রাজশাহী অঞ্চলেও মাদকের বিস্তার রোধে র‍্যাব-৫ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি আভিযানিক দল নগরীর চন্দ্রিমা থানাধীন হাজরা পুকুর নিউ কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন মাদক ব্যবসায়ী মো. মামুন শেখের বাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির এক পর্যায়ে বাড়ি থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ৩টি মোবাইল ফোন, ৫টি সিম কার্ড এবং মাদক বিক্রির নগদ ৫০০ টাকা জব্দ করা হয়। এ সময় মো. মামুন শেখ (৩৬) এবং মো. সফিক (৩৭) নামে দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয় এবং পরবর্তীতে তাদের গ্রেফতার দেখানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেন যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। উদ্ধার হওয়া গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যেই ওই বাড়িতে মজুদ করে রাখা হয়েছিল বলে তারা জানান।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন