নেশার রাজ্যে পুলিশের অভিযান,আটক মাদক কারবারি
জেলা প্রতিনিধি ভোলা
মীর শাহীন
নেশার রাজ্যে পুলিশের অভিযান,আটক মাদক কারবারি।
মাদকের ভয়াল ছোবলে যখন বিপথে যাচ্ছে তরুণ সমাজ, ঠিক তখনই মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভোলা জেলা পুলিশ। ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
১০ মে দুপুর ২ টার সময় বোরহানউদ্দিন থানার এসআই নিরস্ত্র মোঃ নাজমুল হুদা ও তাঁর সঙ্গীয় অফিসার ফোর্সসহ বোরহানউদ্দিন থানাধীন টবগী ইউনিয়নের দালালপুর ০৫নং ওয়ার্ডস্থ দালালপুর পোলের গোড়ায় আটককৃত আসামীর বসত ঘরের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ্য মাদক ব্যবসায়ী লিটন ফরাজী (৩৮) কে ০৫ (পাঁচ) পিচ ইয়াবা ট্যাবলেট, ৩০ (ত্রিশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১৩৬৫০/- (তের হাজার ছয়শত পঞ্চাশ) টাকা’ ০১ টি মাদক ওজন মাপক যন্ত্র সহ গ্রেফতার করা হয়।
স্থানীয়রা জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। তার কারণে এলাকার যুবসমাজের একটি অংশ নেশার জালে জড়িয়ে পড়ছিল বলে অভিযোগ রয়েছে।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা বলেন, সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

কোন মন্তব্য নেই: