দিনাজপুর র‌্যব-১৩’ কর্তৃক ভারতীয় ফেয়ারডিল ও এস্কাফ উদ্ধারসহ গ্রেফতার-৩


 

জেলা প্রতিনিধি দিনাজপুর

 মাহবুব হোসেন মেজর 

দিনাজপুর র‌্যাব-১৩ সিপিসি-১ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩ মে রবিবার সকালে দিনাজপুর জেলার কোতয়ালী থানার পৌরসভার ০৬নং ওয়ার্ডের অর্ন্তগত ফকিরপাড়া গ্রামের,

 মৃত আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১৪৩ বোতল এস্কাফ ও ২২ বোতল ফেয়ারডিলসহ ফেন্সিডিল সাদৃশ্য ১৬৫ বোতল ভারতীয় মরন নেশা মাদক সহ ৩ জন মাদক কারবারিকে হাতে নাতে গ্রেফতার করেন।


গ্রেফতারকৃতরা দিনাজপুর সদর পৌরসভার ফকিরপাড়া মহল্লার মৃত আনোয়ার হোসেনের স্ত্রী মোছাঃ রোকেয়া বেগম (৪১) ও তার ছেলে মোঃররায়হান হোসেন রিয়াদ (১৯) এবং একই মহল্লার মৃত জামাল উদ্দিনের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৪৭)।


দিনাজপুর র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়েছে। 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৪(গ)/৩৮ ধারায় মামলা রুজু করে জব্দকৃত আলামত সহ থানায় হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই: