খুলনা প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম কার্যনির্বাহী সভা, গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

বিভাগীয় ব্যুরোঃপ্রধানখুলনা

এস এম শাহরিয়ার

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা বুধবার (৬ মে) ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।

সভা শুরুর আগে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মরণে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং প্রয়াত সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় পাইকগাছা চাঁদখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জোয়ার্দার রসুল বাবু ও ক্লাবের নির্বাহী সদস্য মাকসুদুর রহমানের চাচা শামসুল হক হাওলাদারের স্মরণেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

সভাপতির বক্তব্যে মোস্তফা সরোয়ার নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রেসক্লাবের মর্যাদা ও ঐতিহ্য ধরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি ক্লাবকে আরও পেশাদার ও কার্যকর সাংবাদিক সংগঠনে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আসন্ন বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন, ক্লাবের কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন উপ-পরিষদ গঠনসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সহ-সভাপতি সোহরাব হোসেন, মো. জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, কোষাধ্যক্ষ বিমল সাহা, যুগ্ম সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক বশির হোসেনসহ কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন