মেহেরপুরে নিউ পপুলার বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা


 

উপজেলা প্রতিনিধি মুজিবনগর

পারভেজ আহমেদ  

মেহেরপুরে নিউ পপুলার বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি ও সংরক্ষণের দায়ে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিউ পপুলার বেকারিকে ১০  হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১১ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ঔষধ ও খাদ্যপণ্য উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সজীব পাল এবং জেলা পুলিশের একটি টিম।

অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি ও সংরক্ষণের দায়ে নিউ পপুলার বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে দ্রুত সময়ের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়

এ সময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও ঔষধ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন