শোক সংবাদ


 

নবাবগঞ্জ, দিনাজপুর

মোঃরাহেল সরকার 

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন  এমপি মহোদয়ের মমতাময়ী মা বেগম জেবুন্নেছা রাজধানীর একটি হাসপাতালে ২০০ শতদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ৬ মে ২০২৬ বুধবার ভোর ৫.৩৮ মিনিটে ইন্তেকাল করেছেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় ছিলেন শিক্ষক।তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যু কালে তিনি ২ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী ছাত্র ছাত্রী রেখে গিয়েছেন ।

মরহুমার নামাজে জানাজা বাদ আছর ময়মনসিংহের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গুলকিবাড়ি কবরস্থানে মরহুমার স্বামী মরহুম জাফর আলী সরকারের কবরের পাশে দাফন করা হবে।


মরহুমার সন্তানগন  তাঁদের মমতাময়ী মায়ের আত্মার মাগফেরাত কামনা করে সবাইকে দোয়া করার অনুরোধ করেছেন।

দৈনিক নিউজ বাংলাদেশ এর পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন