পেশাগত অধিকার রক্ষায় মেডিকেল রিপ্রেজেনটেটিভদের মানববন্ধন।


 


জেলা প্রতিনিধিঃভোলা

মীর শাহীন 

পেশাগত অধিকার রক্ষায় মেডিকেল রিপ্রেজেনটেটিভদের মানববন্ধন।

পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মেডিকেল রিপ্রেজেনটেটিভরা।

সোমবার (১১ মে) সকাল ১১টায় লালমোহন সদর রোডে এ মানববন্ধনের আয়োজন করে লালমোহন ফারিয়া।

 মানববন্ধনে সভাপতিত্ব করেন লালমোহন ফারিয়ার সভাপতি মো. হাসান পাটোয়ারী,

 সাধারণ সম্পাদক মো. জাহিদ, সিনিয়র সহ-সভাপতি মো. নাদিম পাটোয়ারী, সহ-সভাপতি মো. সবুজ, মো. সোহাগ, মো. শহিদুল ইসলাম, মো. আবু তৈয়ব, সাবেক সাধারণ সম্পাদক মো. শরিফ, সহ-সাধারণ সম্পাদক মো. হাবিবউল্ল্যাহ, মো. শাহিন, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মেডিকেল রিপ্রেজেনটেটিভরা নানা ধরনের পেশাগত ঝুঁকি ও অনিরাপদ পরিবেশে কাজ করে আসছেন। অতিরিক্ত কর্মঘণ্টা, মানসিক চাপ, চাকরির অনিশ্চয়তা এবং কর্মক্ষেত্রে যথাযথ নিরাপত্তার অভাব তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে

বক্তারা আরও বলেন, চিকিৎসা সেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকলেও মেডিকেল রিপ্রেজেনটেটিভদের পেশাগত মর্যাদা ও অধিকার এখনো যথাযথভাবে মূল্যায়িত হচ্ছে না। তাই দ্রুত সময়ের মধ্যে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, কর্মঘণ্টা নির্ধারণ, চাকরির নিরাপত্তা এবং ন্যায্য সুযোগ-সুবিধা বাস্তবায়নের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন