নেত্রকোণার কেন্দুয়ায় হাওরে মাছ ধরতে গিয়ে এক যুবকের মৃত্যু



জেলা প্রতিনিধি ঃনেত্রকোনা

 আনারুল ইসলাম 

 নেত্রকোণার কেন্দুয়ায়হাওরে মাছ ধরতে গিয়ে এক যুবকের মৃত্যু 

নেত্রকোনার কেন্দুয়ায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে এনামুল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত এনামুল উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা গ্রামের মো. হবুল মিয়ার ছেলে।

শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে এনামুল বাড়ির পেছনের হাওরে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে হাওরে যান।

পরে তারা তাকে বজ্রাঘাতে আহত অবস্থায় হাওরের জলাশয়ে পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামাতো ভাই মনিরুল ইসলাম ভুট্টো বলেন, শুক্রবার বিকেল ৩টার দিকে এনামুল মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে সে বজ্রাঘাতে গুরুতর আহত হয়। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ বলেন, বজ্রাঘাতে মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত আমাদের কেউ জানায়নি। আমরা খোঁজখবর নিচ্ছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন