দুর্গাপুরে গাঁওকান্দিয়া বন্দউষান বাজার ও জামে মসজিদ নদীগর্ভে হারিয়ে যাচ্ছে

 


জেলা প্রতিনিধি নেত্রকোণা

আনারুল ইসলাম 

দুর্গাপুরে গাঁওকান্দিয়া বন্দউষান বাজার ও জামে মসজিদ  নদীগর্ভে হারিয়ে যাচ্ছে, 

নেত্রকোনা দুর্গাপুরে গাঁওকান্দিয়া ইউনিয়ন বন্দ উষান বাজার ওজামে মসজিদ নদীর গর্ভে হারিয়ে যাচ্ছে, 

 উজান থেকে আশা পাহাড়ি ঢলে ফুলে ওঠা নেতাই নদীর তীব্র ভাঙনে ইতোমধ্যেই বাজার সংলগ্ন সড়ক, অর্ধশতাধিক দোকানপাট ও ঘরবাড়ি ধসে গেছে। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বাজারের জামে মসজিদ ও মাদরাসা।

স্থানীয়রা জানান, প্রতিবছর বর্ষায় নদীর স্রোতে বসতভিটা ও আবাদি জমি বিলীন হচ্ছে। এবারের পরিস্থিতি আগের যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ। হাজার হাজার একর জমি নদীগর্ভে হারিয়ে গেছে।

এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত সিসি ব্লক ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ না হলে তিন দশকের পুরনো ঐতিহ্যবাহী এই বাজার ও মসজিদ পুরোপুরি বিলীন হয়ে যাবে।

স্থানীয় জনপ্রতিনিধিরাও নদীভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

বর্তমানে বালুর বস্তার ব্লকের কাজ  চলমান  রয়েছে,  

নদীভাঙ্গন  আর তীব্র হওয়ায়, 

বন্দ উষান এলাকা বাশির প্রানের দাবি 

মাননীয় ডেপুটি স্পিকারের কাছে  পাথর সিমেন্ট দিয়ে ঢালাইয়ের সিসি ব্লকের জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন