ভৈরবে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী উমান মিয়া আটক



স্টাফ রিপোর্টার

 ভৈরবে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী উমান মিয়া আটক

কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী অভিযানে আলোচিত মাদক ব্যবসায়ী উমান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ মে ২০২৬) সকাল ৯টার দিকে ভৈরব থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ জানায়, উমান মিয়া দীর্ঘদিন ধরে ভৈরবসহ আশপাশের এলাকায় মাদক চোরাচালান ও সরবরাহের একটি সংগঠিত নেটওয়ার্ক গড়ে তুলেছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, তার নেতৃত্বে প্রায় ২০০ জনের একটি চেইন মাদক চক্র সক্রিয় ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে গ্রেফতারি পরোয়ানাভুক্ত হয়ে আত্মগোপনে ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, অবৈধ মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ দিয়ে তিনি এলাকায় একটি পাঁচতলা বিলাসবহুল বাড়ি নির্মাণ করেন। দীর্ঘ সময় ধরাছোঁয়ার বাইরে থাকলেও পুলিশের বিশেষ অভিযানে শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন