উন্নয়ন কার্যক্রমে গতি আনতে ঠিকাদার নেতৃবৃন্দের সাথে রসিক প্রশাসকের মতবিনিময়



রংপুর সদর উপজেলা প্রতিনিধি 

শাহারিয়ার হাসান সাজিদ 

উন্নয়ন কার্যক্রমে গতি আনতে ঠিকাদার নেতৃবৃন্দের সাথে রসিক প্রশাসকের মতবিনিময়

রংপুর, ১৯ মে ২০২৬ঃ রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল, মানসম্মত ও জনবান্ধব করার লক্ষ্যে রংপুর জেলা ও মহানগর ঠিকাদার সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন রংপুর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক এ্যাড. মাহফুজ উন নবী ডন।

মঙ্গলবার অনুষ্ঠিত এ সভায় নগরীর চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নে গুণগত মান নিশ্চিতকরণ, কাজের স্বচ্ছতা বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

 এসময় প্রশাসক বলেন, নাগরিক সেবার মান উন্নয়নে রংপুর সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টা নগরবাসীর প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় উপস্থিত ঠিকাদার সমিতির নেতৃবৃন্দ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং নগর উন্নয়নে প্রশাসনের গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

মতবিনিময় সভায় রংপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ জেলা ও মহানগর ঠিকাদার সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন