বদরগঞ্জ উপজেলায় নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে BRAC।


 

উপজেলা প্রতিনিধিঃবদরগঞ্জ

মোঃ হাবিবুর রহমান হাবিব


আজ অনুষ্ঠিত এ প্রশিক্ষণে অংশ নেন উপজেলার বিভিন্ন এলাকার নারী খামারীরা। আধুনিক খামার ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী অফিসার (UNO) নাজমুল হুদা। তিনি নারী খামারীদের উদ্দেশ্যে বলেন, সঠিক প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পারলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং নারীরা নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে পারবে।


এ ধরনের উদ্যোগ নারী খামারীদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

কোন মন্তব্য নেই: