পীরগঞ্জ পৌরসভা মানেই জনদুর্ভোগ ও দুর্নীতি, সড়কে বর্জ্যের স্তূপ, দুর্গন্ধে পথিচারীদের নাভিশ্বাস।
পীরগঞ্জ রংপুর প্রতিনিধি
মোঃ কামরুল হাসান প্রধান সাগর
পীরগঞ্জ পৌরসভার ড্রেন ও নালা পরিষ্কারের কাজ বর্ষা মৌসুমের ঠিক আগে কিংবা বর্ষা শুরু হওয়ার পর হঠাৎ করে শুরু হওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, এ ধরনের কার্যক্রম শুষ্ক মৌসুমেই সম্পন্ন করা উচিত ছিল।
উপজেলা সদরের একমাত্র প্রধান সড়কের ওপর ড্রেন থেকে উত্তোলিত বর্জ্য স্তুপ করে রাখায় আশপাশের পরিবেশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। ফলে ওই সড়ক দিয়ে চলাচলকারী স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়ছেন।
এছাড়া বর্ষা মৌসুমে ড্রেনের ঢাকনা খোলা থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভারী বৃষ্টি, অন্ধকার কিংবা যানজটপূর্ণ পরিস্থিতিতে এসব খোলা ড্রেন যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এটি যেন একপ্রকার মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
এমন পরিস্থিতিতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী। পীরগঞ্জ পৌর বাজার মোড়, সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে সহ পৌরসভার বিভিন্ন স্থানে ভাঙা ও খোলা ড্রেনের ঢাকনাগুলো দ্রুত সংস্কার ও প্রতিস্থাপন করে নিরাপদ চলাচল নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে পীরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে থানার ব্রিজ পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত অবৈধ দখলমুক্ত করার জোরালো দাবি জানিয়েছেন তারা, যাতে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
.jpeg)
কোন মন্তব্য নেই: