মিঠাপুকুর বলদিপুকুরে আদিবাসী যুব সম্মেলন অনুষ্ঠিত হয়

              

রংপুর ,মিঠাপুকুর

 বিপুল চন্দ্র বর্মন

 মিঠাপুকুর বলদিপুকুরে আদিবাসী যুব সম্মেলন অনুষ্ঠিত হয়            

 মিঠাপুকুর রংপুর প্রতিনিধিঃ এস আই এল ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে আজ শুক্রবার বলদিপুকুর কাথলিক মিলাতয়নে আদিবাসী যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। এস আই এল ইন্টারন্যাশনাল বাংলাদেশের এসোসিয়েট ডিরেক্টর প্রোগ্রামস পিন্টু এলর্বাট পিরিছ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলা যুব উন্নয়ন অফিসার মফিজুর রহমান শাহ্,। যুব উন্নয়ন অফিসার বলেন সরকারি সুযোগ সুবিধায় আদিবাসীদের অগ্রাধিকার সহ সেবা গ্রহণের জন্য বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হবে বলে তাদেরকে আহবান জানান। পিন্টু এলর্বাট পিরিছ, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সম্পদের বৈষম্য ও আদিবাসী জনগোষ্ঠীর বঞ্চনা এবং আমাদের করনীয় বিষয়ের উপর বক্তব্য রাখেন, সফলতা ও সহযোগিতা নিয়ে বক্তব্য রাখেন ডাঃ খিতিশ খালকো, নেতৃত্বদানে আদিবাসী যুব সমাজ ও নারীদের অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করেন শান্তা মারিয়া ডিকস্তা, স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন এস আই এল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এরিয়া ম্যানেজার রঞ্জিত কেরকেটা। যুব সম্মেলন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন