ঠাকুরগাঁও প্রতিনিধি
জুয়েল ইসলাম শান্ত
ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনেম সভাপতি-মিঠু : সম্পাদক তানু।
সাংবাদিকদের সবচেয়ে বড় ও প্রাচীন সংগঠন ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনু্িষ্ঠত হয়। শনিবার বিকেলে প্রেসক্লাবের দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে নির্বাচন সম্পন্ন করা হয়।
নির্বাচনে সভাপতি পদে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন এনটিভির প্রতিনিধি লুৎফর রহমান মিঠু। সাধারণ সম্পাদক নির্বাচিত হন ৭১ টিভি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি তানভির হাসান তানু বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। এছাড়াও অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে ২৩ ভোট পেয়ে নির্বাচিত হন ইউএনবি’র প্রতিনিধি মো: আব্দুল লতিফ, তার নিকটতম প্রতিদ্বন্দি বাংলাভিশনের জেলা প্রতিনিধি খোদা বকশ ডাবলু পেয়েছেন ১১ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে ডিবিসি’র জেলা প্রতিনিধি নবিন হাসান পেয়েছেন ২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি চ্যানেল আই এর প্রতিনিধি মো: মাহবুদুল হাসান বাপ্পি পেয়েছেন ১৩ ভোট। ক্রীড়া সম্পাদক পদে ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি মো: সামসুজ্জুহা ২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি রফিকুল ইসলাম রাফিক সরকার পেয়েছেন ১১ ভোট। দপ্তর সম্পাদক পদে দৈনিক ভারের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধ মো: আসাদুজ্জামান শামিম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। অর্থ সম্পাদক পদে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি আহসান হাবিব বুলবুল বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক আজকালের খবরের প্রতিনিধি গোলাম সারোয়ার স¤্রাট বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দিতায় মো: মনসুর আলী, মো: ফিরোজ আমিন সরকার রাসেল ও এস,এম জসিম উদ্দিন নির্বাচিত হন।
মোট ৩৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা নির্বাচন অফিসার ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বিv নির্বাচনের নির্বাচন কমিশনার মো: ওয়ালিউল্লাহ।
