ভলান্টিয়ার ফর বাংলাদেশ-ভিবিডি নেত্রকোণা জেলা, ১০টি উপজেলায়‘মিশন গ্রীন সিজন-৬’ বৃক্ষরোপণ কর্মসূচি


নেত্রকোণা জেলা প্রতিনিধি

আনারুল ইসলাম

ভলান্টিয়ার ফর বাংলাদেশ-ভিবিডি নেত্রকোণা জেলার উদ্যোগে জেলার ১০টি উপজেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে ‘মিশন গ্রীন সিজন-৬’ বৃক্ষরোপণ কর্মসূচি।

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে জেলার প্রতিটি উপজেলা ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে।

কর্মসূচির জন্য প্রয়োজনীয় গাছের চারা সরবরাহ করে ভিবিডি নেত্রকোণা জেলা বোর্ড ও উপজেলা বোর্ড। এতে বিভিন্ন উপজেলা কমিটির স্বেচ্ছাসেবক, সাধারণ সদস্য এবং স্থানীয় সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এদিকে, নেত্রকোণা সদর উপজেলা একটি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকারা স্বেচ্ছাসেবকদের সঙ্গে বৃক্ষরোপণে অংশ নেন এবং পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

আয়োজকরা জানান, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ-ভিবিডি নেত্রকোণা জেলা জানিয়েছে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন