লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কমিটির শ্রমিক প্রতিনিধি নির্বাচন ২০২৬ এর মনোনয়নপত্র জমা




 জেলা প্রতিনিধিঃ লালমনিরহাট

আব্দুল  মালেক 

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কমিটির শ্রমিক প্রতিনিধি নির্বাচন ২০২৬ এর  মনোনয়নপত্র জমা  

  বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট নির্বাচন–২০২৬

মনোনয়নপত্র জমা, শ্রমিক ভাই-বোনদের দোয়া ও সমর্থন প্রত্যাশা।

বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট নির্বাচন–২০২৬ উপলক্ষে আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মোঃ রেনায়েল আলম  (২৩)  "গ্রুপ ক "। মোঃ মাইদুল  ইসলাম  (২৪)"গ্রুপ খ" । মোঃ মুজাহিদুল ইসলাম (২৫) "গ্রুপ" গ।   মহান আল্লাহর অশেষ রহমত এবং সহকর্মী, শুভানুধ্যায়ী ও প্রিয় শ্রমিক ভাই-বোনদের আন্তরিক ভালোবাসা ও উৎসাহে এই পথচলার নতুন অধ্যায় শুরু হলো।


আমরা   বিশ্বাস করি, কর্মচারীদের কল্যাণই একটি প্রতিষ্ঠানের শক্তি। তাই সবসময় শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে এসেছি। ব্যক্তিগত স্বার্থ নয়, বরং সকল রেলওয়ে কর্মচারীর সম্মিলিত স্বার্থ রক্ষা এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী ট্রাস্ট গড়ে তোলাই আমাদের প্রধান অঙ্গীকার।


আমরা আপনাদের একজন সহকর্মী হিসেবে সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও সেই দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে চাই। আপনাদের মূল্যবান ভোট, দোয়া ও সমর্থন আমাদের  জন্য শুধু নির্বাচনী শক্তিই নয়, বরং মানুষের সেবায় কাজ করার অনুপ্রেরণা।


প্রিয় শ্রমিক ভাই ও বোনেরা,

আপনাদের কাছে বিনীত আবেদন—আসন্ন বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট নির্বাচন–২০২৬-এ আমাদের কে দোয়া ও আন্তরিক সমর্থন দিয়ে পাশে থাকুন। আপনাদের বিশ্বাস ও আস্থা অর্জন করতে পারলে ইনশাআল্লাহ শ্রমিক কল্যাণ, স্বচ্ছতা, ন্যায্যতা এবং সবার অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।

আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার সাহস এবং এগিয়ে চলার প্রেরণা।

সবার জন্য শুভকামনা ও আন্তরিক ভালোবাসা।

আল্লাহ আমাদের সকলের সহায় হোন। আমিন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন