ঠাকুরগাঁও সীমান্তে সর্তক অবস্থানে বিজিবি


ঠাকুরগাঁও সীমান্তে সর্তক অবস্থানে বিজিবি

 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল,হরিপুর পীরগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সম্ভাব্য পুশব্যাকের আশঙ্কাকে কেন্দ্র করে সতর্কতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তবর্তী বিভিন্ন সূত্রে এমন আশঙ্কার তথ্য লোকমুখে পাওয়া গেলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।


স্থানীয় সূত্রগুলো দাবি করেছে, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকায় কিছু নারী, পুরুষ ও শিশুকে জড়ো করা হয়েছে। তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। তবে এ তথ্যের স্বাধীন যাচাই সম্ভব হয়নি।রএদিকে সীমান্তের ভৌগোলিক অবস্থানের কারণে হরিপুর ও পীরগঞ্জ এলাকার বেশ কিছু অংশে নাগর নদী প্রবাহিত হয়েছে। স্থানীয়দের মতে, নারী ও শিশুসহ কোনো দলকে জোরপূর্বক নদীপথে সীমান্ত অতিক্রম করানোর চেষ্টা হলে মানবিক ও নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হতে পারে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে। সীমান্তজুড়ে টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।


এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, সীমান্তে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশব্যাকের চেষ্টা প্রতিরোধে বিজিবি প্রস্তুত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন