​দুর্গাপুরে মেধা বিকাশ কোচিং সেন্টারের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত



জেলা  প্রতিনিধি,নেত্রকোণা 

​আনারুল ইসলাম 

​দুর্গাপুরে মেধা বিকাশ কোচিং সেন্টারের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

"পড় এবং পড়, যে পড়ে সে বড়"—এই প্রতিপাদ্যকে ধারণ করে নেত্রকোনার দুর্গাপুরে মেধা বিকাশ কোচিং সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিদায় সংবর্ধনা ও মডেল টেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। স্থানীয় কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনায় মুখর ছিল পুরো প্রাঙ্গণ।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেধা বিকাশ কোচিং সেন্টারের পরিচালক ও প্রধান শিক্ষক বিল্লাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বর্ষা সাহা ও তারেক রহমান।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেটিনা নার্সিং কোচিংয়ের রাকিব।

​বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। তাঁরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে দেশ ও সমাজের কল্যাণে এবং মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

​অনুষ্ঠানের শেষভাগে মডেল টেস্টে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদায়ী শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন