মেহেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ২


 মেহেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ২

মেহেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাংনী উপজেলার ওলিনগর স্থানে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম যাত্রী নিয়ে শালিকা থেকে বামন্দীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। স্থানীয়রা আহদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক অটোরিকশা চালক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপরদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা শিশু আফরিন।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, ট্রাক, অটোরিকশা ও লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন