কাউনিয়া ‘স্বপ্নসারথি’ কিশোরীদের ১ম পর্বের সমাপনী ও সনদ বিতরণ


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

মোঃইব্রাহিম খলিল 

কাউনিয়া ‘স্বপ্নসারথি’ কিশোরীদের ১ম পর্বের সমাপনী ও সনদ বিতরণ

 কাউনিয়া উপজেলায়  বল্লব বিশু -১ গ্রামে ব্র্যাক  সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় "স্বপ্নসারথি কিশোরীদের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠান ও সনদ প্রদান" অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে কিশোরীদের মাঝে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ফুল ও উত্তরীয় 'অ্যাচিভমেন্ট সনদ বৃহস্পতিবার (১৮) জুন বিকালে প্রদান করা হয়। ‎

 ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ রেবেকা ইয়াসমিন । এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার মোকাররাম হোসেন , অফিসার (সেলপ)মোছাঃ শাপলা আক্তার, কমিউনিটি অর্গানাইজার আমেনা খাতুন এছাড়াও অনুষ্ঠানটিতে গণমাধ্যমকর্মী হিসেবে উপস্থিত  জহির রায়হান । 

১ম পর্বের সমাপনী অনুষ্ঠানে বক্তারা ব্র্যাকের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, কিশোরীদের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী।

 এটি গ্রামীণ কিশোরীদের আত্মবিশ্বাসী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করবে। ‎ ‎উক্ত সমাপনী অনুষ্ঠানে স্থানীয় কিশোরী, অভিভাবক এবং গ্রামের আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা সফলভাবে প্রথম পর্ব সম্পন্নকারী স্বপ্নসারথি কিশোরীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন