চার বছর পর মোসাদ্দেককে ফিরিয়ে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা


 চার বছর পর মোসাদ্দেককে ফিরিয়ে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা

 অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক চার বছর পর মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাবর্তন। একই সঙ্গে দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার কাজী নুরুল হাসান সোহান।


আগামী ৯ জুন মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুন, আর তৃতীয় ও শেষ ম্যাচ ১৪ জুন। তিনটি ম্যাচই শুরু হবে সকাল ১১টায়।

গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম ভূঁইয়া। অন্যদিকে দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ডাক পেয়েছেন মোসাদ্দেক। ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২২ সালের আগস্টে।


নিউজিল্যান্ড সিরিজে না থাকা সোহানও ফিরেছেন দলে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত স্কোয়াডে আছেন লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, তানজিদ হাসান, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানার মতো ক্রিকেটাররা।


প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন