জোভান তটিনীর নাটক ‘তোর মায়ায়’


  জোভান তটিনীর নাটক ‘তোর মায়ায়’

[ দুই পরিবারের সম্পর্কের টানাপোড়েনের গল্পের নাটক ‘তোর মায়ায়’। নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী।


নাটকের চিত্রনাট্যে দেখানো হয়েছে, দুই পরিবারের সম্পর্কের টানাপোড়েনের প্রভাব এসে পড়ে প্রেমিকযুগল আহান ও আদিয়ার সম্পর্কেও। ভুল বোঝাবুঝি ও মানসিক চাপে একপর্যায়ে তারা ভয়াবহ এক সিদ্ধান্ত নেন। তাদের জীবনের সেই পরিণতির গল্পেই এগিয়ে যাবে নাটকটি। রোববার থেকে ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে ‘তোর মায়ায়’। প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে বেশকিছু নাটক প্রচার হচ্ছে ক্যাপিটাল ড্রামা চ্যানেলে। পারিবারিক ও প্রেমের গল্পে সাজানো হয়েছে এবারের আয়োজন। ঈদের দিন থেকে প্ল্যাটফর্মটিতে প্রচার হয়েছে ‘কাজল চোখের মেয়ে’, ‘বোন যখন জা’, ‘অচেনা আমি’ নাটকগুলো।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন