কাউনিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই


 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

ইব্রাহিম খলিল 

কাউনিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

 কাউনিয়া উপজেলার তকিপল বাজার সংলগ্ন হরিশ্বর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ঘরে থাকা আসবাবপত্র, ধান, চাল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আগুনে ভস্মীভূত হওয়ায় পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।


পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার  রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে হরিশ্বর গ্রামের মোকছেদ আলীর স্ত্রী হাসিনা বেগমের বসত ঘরে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে  স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় ঘরের ভেতরে থাকা কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য হাছিনা বেগম জানান, আগুন লাগার সময় তারা ঘরের ভেতরে অবস্থান করছিলেন। হঠাৎ আগুনের শিখা দেখতে পেয়ে প্রাণ বাঁচাতে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। কিন্তু চোখের সামনে তাদের একমাত্র বসতঘর এবং বহু কষ্টে জমানো ধান, চাল, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন