প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক


  প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

 ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।


শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি তিন সন্তানের জনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি কিশোরীকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা।


ভুক্তভোগীর এক স্বজন জানান, কিশোরীর চিৎকার শুনে তারা ঘরে প্রবেশ করেন। এ সময় কিশোরী কান্নাকাটি করছিল। স্বজনরা তাকে উদ্ধার করেন। পরে বিষয়টি নিয়ে এলাকার লোকজন অভিযুক্তকে আটক করে। প্রত্যক্ষদর্শীরা এ সময় অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন।


ভুক্তভোগী কিশোরীর চাচি বলেন, মেয়েটির চিৎকার শুনে ঘরের ভেতরে গিয়ে দেখি সে কান্নাকাটি করছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।


ভুক্তভোগী কিশোরীও অভিযোগ করে জানায়, আম দেওয়ার কথা বলে তাকে ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক নির্যাতন করা হয়েছে। তবে অভিযুক্ত ফয়জুল্লা অভিযোগের বিষয়টি অস্বীকার করেন।


বোয়ালমারী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত ফয়জুল্লাকে সন্ধ্যায় আটক করা হয়। ভুক্তভোগী নারীকেও এ সময় থানা হেফাজতে নেওয়া হয়। ভুক্তভোগী অভিযোগ দিলে গ্রহণ করা হবে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন