কালীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক ও মৌসুমি ফলের আয়োজন


 

জেলা প্রতিনিধি: লালমনিরহাট 

আব্দুল মালেক 

কালীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক ও মৌসুমি ফলের আয়োজন

লালমনিরহাটের কালীগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দায়িত্বশীল বৈঠক ও মৌসুমি ফলের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে  এমপ্লোয়েজলীগ কেন্দ্রীয় কার্যকারী সভাপতি ও লালমনিরহাট জেলার বাংলাদেশ  শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব মোঃ রেনায়েল আলম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সেক্রেটারী সহকারী অধ্যাপক  জনাব মো: লুৎফর রহমান।  আমন্ত্রিত অতিথিবৃন্দ : মাওলানা  মোজাম্মেল  হক, জনাব সাবের   আলী, জনাব আহেদুল হক  ও 

 সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

  বৈঠকে  সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, সদস্যদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 


বক্তারা বলেন,  শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বৈঠক শেষে উপস্থিত নেতাকর্মীদের সম্মানে মৌসুমি ফলের আয়োজন করা হয়। দেশীয় বিভিন্ন ফল পরিবেশনের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। অংশগ্রহণকারীরা এমন ব্যতিক্রমী আয়োজনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জনাব মো: আবুল বাশার লাভলু বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালীগঞ্জ উপজেলা শাখা। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালন করেন, জনাব মো: রেজাউল করিম সেক্রেটারী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালীগঞ্জ উপজেলা শাখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন