মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
বিপুল চন্দ্র বর্মন
মসজিদে রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মিঠাপুকুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭নং ইমাদপুর ইউনিয়নের একটি মসজিদের ভেতরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার প্রতিবাদ এবং মসজিদের পবিত্রতা ও আদব রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মিঠাপুকুর উপজেলা যুবদল।
শনিবার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা মসজিদের পবিত্রতা রক্ষা এবং রাজনৈতিক শালীনতা বজায় রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলা যুবদলের সভাপতি বাবু। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার, রংপুর জেলা বিএনপির সদস্য অধ্যাপক সাজেদুর রহমান রানা, বিএনপি নেতা হাবিবুর রহমান লড, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামজেদুর ইসলাম সুমন, মহিলা দলের নেত্রী মমতাজ বেগম রাণীসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মাহমুদ।
প্রতিবাদ কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
