মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
বিপুল চন্দ্র বর্মন
শাখা ডাকঘর কর্মচারীদের দুই দফা দাবিতে মিঠাপুকুরে অনির্দিষ্টকালের ধর্মঘট ও মানববন্ধন।।
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ, মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের অফিস ধর্মঘটের অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই ২০২৬) থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শাখা ডাকঘরের কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শাখা ডাকঘর কর্মচারীরা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও কর্মচারীরা। এর মধ্যে ছিলেন মামুনার রশিদ, রানার চৌধুরী (গোপালপুর), তাজিমুল ইসলাম পোস্টমাস্টার, ময়েনপুর-কদমতলা এবং ঈসামিয়া রানার,সেরডাঙ্গা।
কর্মচারীদের দুই দফা দাবি হলো১.বেতন-ভাতা বৃদ্ধি।
২.বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান।
বক্তারা জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। উল্লেখ্য, সারাদেশের প্রায় ৮,৫০০টি শাখা ডাকঘরের ২৩,০২১ জন কর্মচারী এ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
