ভোলায় এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে পুলিশ শিক্ষার্থী ধাওয়া পাল্টা ধাওয়া


 

জেলা প্রতিনিধি, ভোলা

মীর শাহীন 

ভোলায় এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে পুলিশ শিক্ষার্থী ধাওয়া পাল্টা ধাওয়া।

ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।


শনিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা শেষে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীদের দাবি, এ হামলায় কলেজ পরিচালনা কমিটির সভাপতিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।


কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সুযোগ না দেওয়ায় একদল পরীক্ষার্থী হামলা চালায়।


প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশ্ন অধিকাংশ পরীক্ষার্থীর কমন না পড়া এবং পরীক্ষার হলে কোনো ধরনের সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে পরীক্ষা শেষে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা কলেজের দুটি গেট, ভবনের জানালা ও কপাট ভাঙচুর করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, খবর পেয়ে তিনি চরফ্যাশন থানার ওসিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।


চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।


বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন