লালমনিরহাটে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর


জেলা প্রতিনিধি,লালমনিরহাটে

আব্দুল মালেক 

লালমনিরহাটে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর। 

লালমনিরহাট জেলার কালীগঞ্জ  উপজেলার কাকিনা ইউনিয়নের  মধ্যগোপালরায় নিজের পোষা ছাগলকে রক্ষা করতে গিয়ে ট্রেনের ধাক্কায়  মোছাঃ শারমিন  আক্তার( ৩৬)  নামে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

 ৪৬৮/৫  নম্বর পিলারে হৃদয়বিদারক এ ঘটনায়  ঘটে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূটি বাড়ির পাশের রেললাইনে উঠে পড়া একটি ছাগলকে সরিয়ে আনতে যান। এ সময় দ্রুতগতিতে একটি ট্রেন চলে এলে তিনি ছাগলটিকে বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষ মুহূর্তে নিজে নিরাপদ স্থানে সরে যেতে না পারায় ট্রেনের ধাক্কায়  ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।


খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা রেললাইন অতিক্রমের সময় আরও সতর্কতা অবলম্বনের পাশাপাশি ঝুঁকি নিয়ে গবাদিপশু উদ্ধার না করার আহ্বান জানিয়েছেন।

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন