শঠিবাড়ি স্নরণ সভা ও দোয়া মাহফিল।।


মিঠাপুকুর (রংপুর)  প্রতিনিধি

বিপুল চন্দ্র বর্মন 

শঠিবাড়ি মহাবিদ্যালয়ের প্রয়াত সাবেক অধ্যক্ষ,শিক্ষানুরাগী প্রিয় অভিভাবক  এমএ হান্নান  স্যারের আত্নার মাগফেরাত কামনায় স্নরণ সভা ও দোয়া মাহফিল।।

 রংপুরের মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শঠিবাড়ি মহাবিদ্যালয়ের প্রয়াত সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সকলের প্রিয় অভিভাবক মরহুম এম এ হান্নান স্যারের আত্মার মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ জুলাই শঠিবাড়ি মহাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর মরহুম এম এ হান্নান স্যারের কর্মময় জীবন, শিক্ষা বিস্তারে তাঁর অসামান্য অবদান এবং সমাজ গঠনে তাঁর ভূমিকার ওপর আলোকপাত করেন বক্তারা।

বক্তারা বলেন, এম এ হান্নান স্যার ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও আদর্শবান শিক্ষাবিদ। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করে সমাজে প্রতিষ্ঠিত হতে অনুপ্রাণিত করেছেন। তাঁর নেতৃত্ব, আন্তরিকতা এবং মানবিক মূল্যবোধ শঠিবাড়ি মহাবিদ্যালয়ের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

এ সময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা মরহুমের স্মৃতিচারণ করেন এবং তাঁর রেখে যাওয়া আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্বে মরহুম এম এ হান্নান স্যারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মহান আল্লাহর দরবারে তাঁর সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করার জন্য প্রার্থনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন