ঠাকুরগাঁও প্রতিনিধি
জুয়েল ইসলাম শান্ত
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় গ্রামীণফোন টাওয়ারের ট্রান্সফরমার চুরি
খড়িবাড়ী এলাকায় একটি গ্রামীণফোন টাওয়ারের tv ট্রান্সফরমার চুরির সময় সাগর আলী (২২) নামে একজনকে স্থানীয় জনতা হাতেনাতে আটক tvকরে রুহিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করেন। শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে খড়িবাড়ী প্যারাগন মুরগি ফার্ম সংলগ্ন গ্রামীণফোন টাওয়ারের অভ্যন্তরে এ চুরির ঘটনা ঘটে।
ধৃত সাগর আলী আটোয়ারী উপজেলার মির্জাপুর (কলেজ মোড়) গ্রামের ছায়ফুল ইসলামের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় মেটালপ্লাস টেলিকমের অফিস এক্সিকিউটিভ মোঃ আবু সাইদ লিমন বাদী হয়ে রুহিয়া থানায় মোট ৫ জনের নাম উল্লেখপূর্বক একটি মামলা দায়ের করেন।
পুলিশ এজাহারটি আমলে নিয়ে দ-বিধির (পেনাল কোড) ৩৭৯ ধারায় চুরির অপরাধে একটি নিয়মিত মামলা রুজু করে (যার মামলা নং- ৩৫/৫৬ তারিখ ১১/০৭/২০২৬ইং)। তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল ও আসামির হেফাজত থেকে চুরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১টি ক্যাবল কাটার, ৫টি রিং রেঞ্জ, ১টি সেলাই রেঞ্জ, ৪টি ডাল রেঞ্জ, ১টি ফ্ল্যাট স্ক্রু-ড্রাইভার, ১টি টেস্টার, ২টি ছোট পাইপ এবং ১টি রশি।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টাওয়ারে চুরির চেষ্টার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে চুরির সরঞ্জাম। এই চক্রের সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
