পীরগঞ্জে অতিবৃষ্টিতে কর্মহীন মানুষের পাশে জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

মোঃ কামরুল হাসান প্রধান 

পীরগঞ্জে অতিবৃষ্টিতে কর্মহীন মানুষের পাশে জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম

রংপুরের পীরগঞ্জে টানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে রংপুর জেলা পরিষদ। ১৫ ই জুলাই বুধবার দুপুরে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের একতাবাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে রংপুর জেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুবিধাভোগীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। অতিবৃষ্টির কারণে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষজন যারা গত কয়েকদিন আয়ের উৎস হারিয়েছেন, তাদের তালিকা তৈরি করে এই সহায়তা প্রদান করা হয়েছে। চাল, ডাল, তেল লবণ চিড়াসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হয়।

জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম জানান, দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারি-বেসরকারি সকল পর্যায় থেকে এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে যেন কোনো পরিবারই খাদ্য সংকটে না ভোগে। দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলা পরিষদ অসহায়দের পাশে থাকবে বলে অনুষ্ঠানে আশ্বস্ত করা হয়।

এ সময় স্থানীয় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আব্দুল আজিজ, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারন সম্পাদক জাকির হোসেনসহ জেলা পরিষদের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন