বিপুল চন্দ্র বর্মন,
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় বসতবাড়ি, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) মিঠাপুকুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব সহায়তা বিতরণ করা হয়।
কর্মসূচির আওতায় ৩৪ জনকে বাইসাইকেল, ২৩ জনকে সেলাই মেশিন, ৭টি পরিবারকে বসতবাড়ি এবং ২২৮ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারি আলহাজ্ব মাওলানা মো. এনামুল হক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মো. গোলাম রব্বানী।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষায় সহায়তা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
