কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় আখতার হোসেন এমপির উদ্যোগে এবং তুরস্কভিত্তিক রিবাট সংগঠনের অর্থায়নে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ছাগল কোরবানি, ১৮টি অজুখানা ও ২২টি টিউবওয়েল উদ্বোধনসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।
সোমবার দুপুরে উপজেলার টেপামধুপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এসব মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট কাজী মুমিনুল হাসান, এনসিপি কাউনিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, উপজেলা সদস্য আশিকুর রহমান আশিক ও জুয়েল রানা।
এ ছাড়া উপজেলা সংগঠক মোসলেম উদ্দিন, প্রতিষ্ঠাতা সংগঠক এনসিপির রাজু মিয়া, ইউনিয়ন সংগঠক অবসরপ্রাপ্ত সার্জন আব্দুল খালেক, সহকারী অধ্যাপক আতাউর রহমান এবং অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের এনসিপি, ছাত্র ও যুব নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এ ছাড়া ১১ দলীয় জোটের টেপামধুপুর ইউনিয়ন সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী অবসরপ্রাপ্ত সেনাসদস্য শাহাদাৎ হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
