মিঠাপুকুরে সংখ্যালঘু পরিবারের জবর দখলকৃত দোকানঘর উদ্ধার করে দিলেন এলাকাবাসী


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

বিপুল চন্দ্র বর্মন

মিঠাপুকুরে সংখ্যালঘু পরিবারের জবর দখলকৃত  দোকানঘর উদ্ধার করে দিলেন এলাকাবাসী 

রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের গুটি বাড়ি বাজারে সংখ্যালঘু পরিবারের একটি  ব্যবসাপ্রতিষ্ঠান (দোকান ঘর) ভাড়া নিয়ে বেদখলের চেষ্টার  একপর্যায়ে অবশেষে এলাকাবাসী দোকান ঘরের তালা ভেঙ্গে উদ্ধার করলেন ওই ব্যবসা প্রতিষ্ঠান। 

জানাগেছে, গুটি বাড়ী গ্রামের হিন্দু  (সংখ্যালঘু)  বিশ্বনাথের একটি ব্যবসা প্রতিষ্ঠান  (দোকান ঘর) মাসিক ভাড়াচুক্তিতে দীর্ঘদিন ধরে  একই গ্রামের লাবলু মিয়া নামের   এক ব্যাক্তি ব্যবসা করে আসছিল। এমতাবস্থায়  ব্যবসাপ্রতিষ্ঠান টি বিশ্বনাথের নিজের প্রয়োজনে ফেরৎ চাইতে গেলে লাবলু মিয়া টালবাহানা শুরু করে।  এ বিষয়ে  স্থানীয় ভাবে দফায় দফায় শালিস দরবারে দোকান ঘরটি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত হলেও লাবলুমিয়া বিভিন্ন অন্যায় অজুহাতে  কালক্ষেপন করতে থাকেন । 

  অবশেষে  এলাকাবাসী  ক্ষিপ্ত হয়ে দোকান ঘরের তালা ভেঙ্গে প্রকৃত মালিক বিশ্বনাথ কে  তার ব্যবসা প্রতিষ্ঠান  (দোকান ঘরটি) বুঝিয়ে দেন বলে স্থানীয় সুত্রে জানা গেছে। এ বিষয়ে মিঠাপুকুর থানায় অভিযোগ হলে , গত শুক্রবার বিকেলে বড়বালা ইউনিয়ন পরিষদে পুলিশ বিট অফিসে এএসআই আলমগীরের আহবানে উভয় পক্ষে নিয়ে  শালিশ বৈঠক হয়। 

উভয় পক্ষ মতে একটি জুড়ি বোর্ড গঠন করা হয়। জুড়ি বোর্ড আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত দিয়েছে লাবলুকে দোকন ঘরটি ছেড়ে দিতে হবে বিশ্বনাথকে। লাবলু সিদ্ধান্ত অমান্য করায় স্থানীয়  লোকজন ক্ষিপ্ত হয়ে দোকান ঘরটি বুঝিয়েদেয় বিশ্বনাথকে।                                                  

বিপুল চন্দ্র বর্মন। 

মিঠাপুকুর রংপুর প্রতিনিধি 

২৫/০৭/২০২৬

মোবাঃ ০১৩১৪-১৮১৫৪৬

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন