দুর্গাপুরে তীব্র ভাঙন: নদীগর্ভে বিলীন হওয়ার পথে হাজী বাড়ি মসজিদ, পানিবন্দি ১২ গ্রাম


জেলা প্রতিনিধি, নেত্রকোণা

​আনারুল ইসলাম

দুর্গাপুরে তীব্র ভাঙন: নদীগর্ভে বিলীন হওয়ার পথে হাজী বাড়ি মসজিদ, পানিবন্দি ১২ গ্রাম

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৭নং গাওকান্দিয়া ইউনিয়নে নেতাই নদীর পানি তীব্র গতিতে বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এর ফলে যেকোনো মুহূর্তে নদীগর্ভে তলিয়ে যেতে পারে স্থানীয় ঐতিহাসিক ‘বন্দ উষান হাজী বাড়ি জামে মসজিদ’।

​স্থানীয় সূত্রে জানা যায়, বন্দ উষান এলাকায় নদীর পাড় ভেঙে বিশাল আকৃতির ধস নেমেছে। নদীর এই তীব্র ভাঙন ও উপচে পড়া পানির তোড়ে এলাকার বহু বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে। আকস্মিক এই বন্যায় আশপাশের অন্তত ১২টি গ্রাম চরম পানিবন্দি হয়ে পড়েছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

​পানিবন্দি মানুষের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে। ভাঙন রোধে ও ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সহায়তায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় এলাকাবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন