ফল উৎসবে কাউনিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে 'আমরা'৯৬ বন্ধু'র ক্রেস্ট প্রদান


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

মোঃ ইব্রাহিম খলিল 

ফল উৎসবে কাউনিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে 'আমরা'৯৬ বন্ধু'র ক্রেস্ট প্রদান

এসএসসি ব্যাচ 'আমরা'৯৬, কাউনিয়ার উদ্যোগে আয়োজিত ফল উৎসব উপলক্ষে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও এসএসসি '৯৬ ব্যাচের সহপাঠী মোছা. সুফিয়া সুলতানা সরদারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।


মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে 'আমরা'৯৬ কাউনিয়ার সভাপতি নূর আলমের নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য জহির রায়হান, সাধারণ সম্পাদক আবু আহসান সিদ্দিক পল্লব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী এবং সদস্য মনিরুজ্জামান মজনু, কার্তিক চন্দ্র মহন্ত, আমির আলীসহ 'আমরা'৯৬ ব্যাচের অন্যান্য সদস্যরা।


অনুষ্ঠানে বক্তারা বন্ধুত্ব, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।


মোঃ ইব্রাহিম 

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি

তাং ০৭-০৭-২০২৬

মোবাঃ ০১৭২৩৩১৩৯৪২

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন