ঠাকুরগাঁওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার-১


ঠাকুরগাঁও প্রতিনিধি   

জুয়েল ইসলাম শান্ত

ঠাকুরগাঁওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার-১

চলমান মাদকবিরোধী অভিযানে সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মো: সুমন ওরফে ঝালাই সুমন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে সদর উপজেলার গড়েয়া ঢাঙ্গীপুকুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 


পুলিশ জানায়, সদর থানার জিডি নং-৩৩২-এর ভিত্তিতে রাত্রীকালীন মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিল কার্যক্রম পরিচালনা করা হয়। এসআই (নিঃ) মো. মাজহারুল আলমের নেতৃত্বে এএসআই (নিঃ) সাদ সালমান হোসেন, এএসআই (নিঃ) মো. জোবায়দুল, এএসআই মো. শাকিব, এএসআই সারোয়ার জাহানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা সদর উপজেলার ১৩ নম্বর গড়েয়া ইউনিয়নের ঢাঙ্গি পুকুর গ্রামে অভিযান পরিচালনা করেন। 


এ সময় নূরে আলমের মুদি দোকানের সামনে পাকা সড়কে সন্দেহজনকভাবে অবস্থানরত মো. সুমন ওরফে ঝালাই সুমনকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি লাল রঙের প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে একটি শপিং ব্যাগের ভেতর থেকে ১ হাজার পিস কমলা রঙের নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত মো: সুমনের পিতা মৃত তৈয়বুল ইসলাম। তার স্থায়ী ঠিকানা দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার শাপলা বাড়ী (বড় মসজিদের পাশে)। বর্তমানে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার চোঙ্গাখাতা এলাকায় বসবাস করছিলেন। 


এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলায় উদ্ধারকৃত মাদকদ্রব্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও অজ্ঞাত ৪/৫ জন ব্যক্তি পলাতক রয়েছে বলে উল্লেখ করা হয়। পলাতক আসামিকে গ্রেফতার এবং অজ্ঞাতনামা আসামিদের পরিচয় উদঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন