ঠাকুরগাঁওয়ে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কষ্টিপাথরের মুর্তিসহ আটক-১


ঠাকুরগাঁও প্রতিনিধি 

জুয়েল ইসলাম শান্ত

ঠাকুরগাঁওয়ে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কষ্টিপাথরের মুর্তিসহ আটক-১ 

ঠাকুরগাঁওয়ে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ কেজি ওজনের কষ্টি পাথরের মুর্তিসহ ১ জনকে আটক করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ও পুলিশের বিশেষ টহলদল মুর্তিসহ মাইকেল রায় (৪২) কে আটক করে।  


ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে প্রতিনিয়ত বিভিন্ন কৌশলী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সফল অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারি এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ টহলদল কর্তৃক ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ২৫ কিঃ মিঃ দক্ষিণ-পূর্ব দিকে দিনাজপুর জেলার অধীনস্থ কাহারোল থানার ‘সৈয়দপুর পানুয়াপাড়া’ নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। 


এ সময় দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সৈয়দপুর পানুয়াপাড়া গ্রামের মৃত জতিন্দ্রনাথের ছেলে মাইকেল রায় (৪২)’কে ৩৫ কেজি ওজনের (দৈঘ্য-৩০ ইঞ্চি ও প্রস্থ-১৫ ইঞ্চি) ১টি কষ্টি পাথরের মূর্তিসহ আটক করা হয়। যার সিজার মূল্য ধারা হয়েছে ৩৫ লাখ টাকা। এছাড়াও আটককৃত ব্যক্তির নিকট হতে ১টি বাটন মোবাইল ফোন এবং ১টি সীম কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তি ও আনুষাংগিক দ্রব্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৩৫ লাখ ১ হাজার ২শ টাকা। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে দিনাজপুর জেলার কাহারোল থানায় মামলা দায়ের করবে বলে জানানো হয় বিজ্ঞপ্তির মাধ্যমে। 


বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক 'জিরো টলারেন্স' নীতির বাস্তবায়নের পাশাপাশি এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়। এছাড়াও সীমান্তের নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ এবং সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য আহবান জানানো হয় বিজ্ঞপ্তির মাধ্যমে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন