এমপি হেলালের সঙ্গে খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা বিনিময়


বিভাগীয় ব্যুরো প্রধান, খুলনা

এস এম শাহরিয়ার

এমপি হেলালের সঙ্গে খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা বিনিময়

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলালের সঙ্গে খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নবনির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।


সোমবার বিকেলে রূপসার পালেরহাট যুবসংঘ ক্লাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত নেতারা সংসদ সদস্য আজিজুল বারি হেলালকে ফুলেল শুভেচ্ছা জানান।


এ সময় উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ও চ্যানেল নাইনের ব্যুরো প্রধান সুনীল দাস, সহ-সভাপতি ও ডিবিসি নিউজের ব্যুরো প্রধান আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও জিটিভির ব্যুরো প্রধান শেখ লিয়াকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক জন্মভূমির স্টাফ রিপোর্টার মামুন খান, কোষাধ্যক্ষ ও এটিএন বাংলার সিনিয়র ক্যামেরাপার্সন মো. আবু সাঈদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক তপু বিশ্বাস, নির্বাহী সদস্য ও আনন্দ টিভির ব্যুরো প্রধান আমজাদ আলী লিটন, উত্তম সরকারসহ ইউনিয়নের অন্যান্য সদস্যরা।


অনুষ্ঠানে সংসদ সদস্য আজিজুল বারি হেলাল নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, সমৃদ্ধ খুলনা গড়ে তুলতে এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।


তিনি সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে সার্বিক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন