মেহেরপুরে বিএটিবির আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন


 

উপজেলা প্রতিনিধি মুজিবনগর

পারভেজ আহমেদ

 মেহেরপুরে বিএটিবির আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন। 

মেহেরপুরে ঠিকাদারি ও আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে চাকরি স্থায়ীকরণ, শ্রম আইন অনুযায়ী ন্যায্য অধিকার ও কর্মসংস্থানের সুরক্ষার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতীকী অনশন করেছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফরা।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা প্রধান সড়কে বিএটিবি কার্যালয়ের সামনে ‘বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়ন’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে কুষ্টিয়ার চেচুয়া, আল্লার দরগা, ঝিনাইদহ ও মেহেরপুরের চারটি লিফ রিজিয়নের শতাধিক কর্মী অংশ নেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাদের চাকরির নিরাপত্তা নেই। দ্রুত দাবি মেনে নেওয়া না হলে সব লিফ রিজিয়নে কাজ বন্ধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সামিউল ইসলামসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন